
ইজরায়েলের মতোই ভারতও সন্ত্রাসবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতির অনুসারী। ইজরায়েলের সংসদ নেসেটে বক্তৃতায় এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, কোথাও যদি সন্ত্রাস হয় তবে সর্বত্রই শান্তি বিঘ্নিত হয়।
গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগের পাশে থাকবে ভারত। নরেন্দ্র মোদী বলেছেন, শান্তির পথ সহজ নয়। কিন্তু এই অঞ্চলে শান্তি ফেরানোর উদ্যোগের পাশে রয়েছে ভারত। আন্তর্জাতিক স্তরে আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদি শান্তি স্থাপন করা সম্ভব।
ভারত-ইজরায়েল কৌশলগত সম্পর্ক নিবিড় করতে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিতে বুধবার প্রধানমন্ত্রী-কে স্পিকার অফ দ্য নেসেট মেডেল সম্মাননা প্রদান করা হয়। নেসেটের স্পিকার আমির ওহানা বুধবার নরেন্দ্র মোদীর বক্তৃতায় পরে তাঁকে ওই সম্মাননায় ভূষিত করেন। নরেন্দ্র মোদীই প্রথম ভারতীয় রাষ্ট্রনেতা যিনি স্পিকার অফ দ্য নেসেট মেডেল পেলেন। এর আগে ২০১৮ সালে নরেন্দ্র মোদী প্যালেস্টাইনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন পেয়েছিলেন।








