
রিয়াল মাদ্রিদ সমর্থকের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। প্রিয় ক্লাবের কোনো ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহে রাখার এটাই মোক্ষম সুযোগ।
কেমন ঐতিহাসিক!এই ধরুন জিনেদিন জিদান, লুইস ফিগো, রোনালদো, ডেভিড বেকহাম, ক্রিস্টিয়ানো রোনালদো, সের্হিও রামোসরা একসময় সান্তিয়াগো বার্নাব্যুর ড্রেসিংরুমে যে লকার ব্যবহার করেছেন, টাকার বিনিময়ে সেটা যদি আপনার হাতে চলে আসে, কেমন হবে? সেই সুযোগটাই করে দিয়েছে রিয়াল।১২ নভেম্বর থেকে নিলাম শুরু হয়ে গেছে, চলবে আরও এক সপ্তাহ। প্রতিটি লকারের ভিত্তিমূল্য ১০ হাজার ইউরো। এখন সর্বোচ্চ কত দাম ওঠে, দেখার বিষয় সেটিই।উল্লেখ্য ঘরের মাঠ বার্নাব্যু পুনর্নির্মাণের পর ড্রেসিংরুমের কিছু জিনিস নিলামে তুলেছে স্প্যানিশ ক্লাবটি। আমেরিকার নিলামকারী প্রতিষ্ঠান সথবির মাধ্যমে এগুলো নিলামে তোলা হয়েছে। ২০০২ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্যবহার করা ২৪টি লকার নিলামে তুলেছে লা লিগা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। লকারগুলো ২০০১ থেকে ২০২২ পর্যন্ত ব্যবহার করা হয়েছে। বার্নাব্যু পুনর্নির্মাণের সময় এসব লকার সরিয়ে ফেলা হয়েছিল।নিলামে তোলা লকারগুলোর মধ্যে ২০২১-২২ সিজনের লকারও আছে।সেবার করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র, লুকা মদরিচরা মিলে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতান। উল্লেখ্য ১২ নভেম্বর থেকে নিলাম শুরু হয়েছে। প্রতিটি লকারের ভিত্তিমূল্য ১০ হাজার ইউরো।
লন্ডনে সথবির শো রুমে বুধবার থেকে সবার দেখার জন্য লকারগুলো ওপেন করে দেওয়া হয়েছে। সথবি ও রিয়াল মাদ্রিদের স্মারক অংশীদার পারস্যুট থ্রি মার্কেটিং গ্রুপের মাধ্যমে এই নিলাম চলবে মঙ্গলবার পর্যন্ত।
