
বছরের প্রথমদিন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। ৩৪ বছর বয়েসী ভারতীয় বংশোদ্ভূত এই ডেমোক্র্যাট নেতা দুটি কোরানের ওপর হাত রেখে শপথ গ্রহণ করেছেন।
এর আগে মেয়ররা সাধারণত বাইবেলের ওপর হাত রেখে শপথ নিতেন। শপথগ্রহণ অনুষ্ঠানটি স্মরণীয় রাখতে দুটি শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথের পর মামদানি বলেন , এটি সত্যি আজীবন সম্মান ও সৌভাগ্যের। নিউইয়র্কের শ্রমজীবী মানুষ যারা শহরকে সচল রাখে তাদের প্রতি তার প্রতিশ্রুতিকে তিনি দায়িত্ব সহকারে পালন করবেন।
