গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology জুম : এআই সহকারীর নতুন ভার্সন 

    জুম : এআই সহকারীর নতুন ভার্সন 

    0
    134
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কনফারেন্সিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জুম কমিউনিকেশনস নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ,এআই টুল ‘জুম এআই কম্প্যানিয়ন ৩.০’,এআই সহকারী লঞ্চ করেছে। ফলে এখন থেকে বিনামূল্যে জুম সফটওয়্যার ইউজাররাও নির্দিষ্ট সীমার মধ্যে এআই সহকারীর বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবেন।

    এআই সহকারীর নতুন এই ভার্সন ইউজারদের মিটিং,কাজের তালিকা এবং গ্রাহকসেবা আরও দক্ষভাবে পরিচালনায় সহায়তা করবে।জুম জানিয়েছে, বেসিক বা ফ্রি প্ল্যানের ইউজাররা প্রতি মাসে সর্বোচ্চ তিনটি বৈঠকে এআই কম্পেনিয়ন ব্যবহারের সুযোগ পাবেন। প্রতিটি বৈঠকে স্বয়ংক্রিয়ভাবের আলোচনার সারসংক্ষেপ, প্রশ্ন করাসহ এআইভিত্তিক নোট অন্তর্ভুক্ত রাখা হয়েছে। এছাড়াও তারা সাইড প্যানেল এবং নতুন ওয়েব সারফেসের মাধ্যমে ২০টি করে করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। এর সাথে প্রতি মাসে ১০ ডলারের বিনিময়ে আলাদা অ্যাড অন প্ল্যান কিনে এআই কম্প্যানিয়নের অতিরিক্ত সুবিধা ব্যবহার করা যাবে।জুমের নতুন ওয়েব ইন্টারফেসে ইউজারদের জন্য কনভারসেশন স্টার্টার প্রম্পটও যুক্ত করা হয়েছে।

    এসব প্রম্পটের মাধ্যমে এআই সহকারী কোন কোন কাজে সহায়তা করতে পারে, তা সহজেই জানা যাবে। এ আপডেটের ফলে এআই কম্পেনিয়ন এখন জুমে সংরক্ষিত তথ্যের পাশাপাশি গুগল ড্রাইভ ও মাইক্রোসফট ওয়ানড্রাইভের মতো থার্ড পার্টি সার্ভিস-র তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারবে।