গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Technology মোবাইলে জুম হবে ‘ক্যামেরার মতো’ রিং ঘুরিয়ে

    মোবাইলে জুম হবে ‘ক্যামেরার মতো’ রিং ঘুরিয়ে

    0
    57
    ছবি সৌজন্যে : এক্স

    ম্যানুয়াল জুম রিংসহ নতুন ফ্ল্যাগশিপ ফোন বাজারে এনেছে চীনা বহুজাতিক প্রযুক্তি কোম্পানি শাওমি। ফোনের ক্যামেরার আশপাশ জুড়ে ঘোরানো যায় এই রিং, যা দিয়ে প্রফেশনাল ক্যামেরার মতো জুম নিয়ন্ত্রণ করা যাবে।

    লাইকা ভার্শনের শাওমি ১৭ আল্ট্রা নামের ফোনটি বর্তমান ফোনের ক্যামেরার মান নিয়ে ইউজারদের নতুন করে ভাবাতে পারে।স্পেসিফিকেশনের দিক থেকেও ফোনটি শক্তিশালী বলে দাবি করা হচ্ছে। ফোনটির মূল ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের এক ইঞ্চি সেন্সর।ফোনের টেলিফটো ক্যামেরাও রয়েছে, যাতে দুরবিনের মতো জুম করার জন্য রয়েছে ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী পেরিস্কোপ লেন্স। আর ফোনের ম্যানুয়াল জুম রিং’টি ঘোরালে ফোন নিজে থেকেই ক্যামেরা চালু করে দেবে।অন্যদিকে,শাওমি ১৭ আল্ট্রা ও এর লাইকা ভার্শনের উভয় ফোনেই রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। এতে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম ও এক টেরাবাইট পর্যন্ত বিশাল স্টোরেজ সুবিধাও রয়েছে।ফোনটিতে রয়েছে ছয় দশমিক ৯ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা সাড়ে তিন হাজার নিটস পর্যন্ত পৌঁছাতে পারে।

    মূল ক্যামেরা ও টেলিফটো লেন্স ছাড়াও ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং সামনে সেলফি তোলার জন্য ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।