গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National স্কুবা ডাইভিং নয়, সাঁতার কাটতে গিয়েই মৃত্যু জুবিনের

    স্কুবা ডাইভিং নয়, সাঁতার কাটতে গিয়েই মৃত্যু জুবিনের

    0
    114
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    স্কুবা ডাইভিং নয়, সাঁতার কাটতে গিয়ে জলে ডুবেই মৃত্যু হয়েছে গায়ক জুবিন গর্গের। সিঙ্গাপুর পুলিশের তরফ থেকে হয়েছিল প্রথম ময়নাতদন্ত। সেই ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, জুবিনের মৃত্যুর নেপথ্যে কোনও রকমের সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে সিঙ্গাপুর পুলিশ।
    মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে তারা। সিঙ্গাপুরে করা সেই ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে ভারতীয় হাই কমিশনের কাছে। ১৯ সেপ্টেম্বর মৃত্যু হয় জবিনের। সিঙ্গাপুর থেকে গুয়াহাটিতে তাঁর মরদেহ নিয়ে আসার পরে ফের ময়নাতদন্ত করা হয়েছিল। তবে এখনও তদন্ত জারি রেখেছে অসমের বিশেষ তদন্তকারী দল। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রয়াত গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা ও নর্থ ইস্ট ফেস্টিভ্যাল-এর আয়োজক শ্যামকানু মহন্ত।
    জলে নামার সময়ে জুবিনের পরনে ছিল না লাইফ জ্যাকেট। কী ভাবে এত বড় গাফিলতি, সেই প্রশ্ন উঠেছে। প্রশ্নের নিশানায় ছিলেন সিদ্ধার্থ ও শ্যামকানু। তাঁদের দীর্ঘ জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। কিছু দিন আগে এই ঘটনায় আটক করা হয়েছিল জুবিনের ব্যান্ডের আর এক সদস্য শেখর জ্যোতি গোস্বামীকে।