গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports জার্মানির প্রত্যাবর্তনের আশা জেভেরেভের

    জার্মানির প্রত্যাবর্তনের আশা জেভেরেভের

    0
    23
    ছবি সৌজন্যে : এক্স

    ফুটবল বিশ্বে জার্মানির অবস্থান সবসময়ই থাকে উপরের সারিতে। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ চারবার বিশ্বকাপ জিতেছে তারা।

    যদিও, গত দু’ আসরে ভীষণ তিক্ত অভিজ্ঞতা হয় তাদের,ছিটকে যায় গ্রুপ পর্ব থেকে। তবে আসছে উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজের দেশের দারুণ সম্ভাবনা দেখছেন জার্মান টেনিস তারকা আলেক্সান্ডার জেভেরেভ।সর্বোচ্চ মঞ্চে দেশকে কোনো আন্তর্জাতিক ট্রফি জেতানোর জন্য কী করতে হয়, এর সবকিছুই ভালোমতো জানা জেভেরেভের।পাঁচ বছর আগে টোকিও অলিম্পিকসে টেনিসের মেন্স সিঙ্গলসে দেশের জন্য সোনার পদক জিকতেছিলেন তিনি। প্রথম জার্মান হিসেবে এই কীর্তি গড়েন তিনি। ওই ঐতিহাসিক অর্জনের পর অ্যাথলেটদের মধ্যে যারা প্রথম তাকে অভিনন্দন জানিয়েছিলেন, তাদের একজন ছিলেন বাস্টিয়ান শোয়াইনস্টাইগার। প্রাক্তন জার্মান মিডফিল্ডার শোয়াইনস্টাইগার এক্সে লিখেছিলেন, জার্মানির ইতিহাসে টেনিস মেন্স সিঙ্গলসের প্রথম সোনার পদক জয়ী! কী রোমাঞ্চকর এক ফাইনাল এবং তোমার কী চমৎকার পারফরম্যান্স, অলিম্পিক সোনা জয়ে তোমাকে অভিনন্দন।

    এদিকে,ফুটবলে ক্লাব বায়ার্ন মিউনিখের ফ্যান জেভেরেভের বিশ্বাস, তার মতো এবার জার্মানি জাতীয় ফুটবল দল বিশ্বকাপে বাজিমাত করবে। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রত্যাশার কথাই শোনালেন অলিম্পিকে সোনার পদকের পাশাপাশি দুইবার এটিপি ট্যুর ফাইনালসের চ্যাম্পিয়ন তারকা আলেক্সান্ডার জেভেরেভ।