গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ‘বাবার মুখে যুদ্ধ-আত্মত্যাগের গল্প’, স্মৃতিমেদুর মুখ্যমন্ত্রী 

    ‘বাবার মুখে যুদ্ধ-আত্মত্যাগের গল্প’, স্মৃতিমেদুর মুখ্যমন্ত্রী 

    0
    121
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বাবার মুখে যুদ্ধের, আত্মত্যাগের গল্প শুনতেন, ফোর্ট উইলিয়ামে বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে এসে এমনই স্মৃতিচারণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    বলেছেন, তাঁর বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। যখন তিনি ক্লাস টু-থ্রিতে পড়তেন, তখন তিনি মারা যান। কিন্তু প্রতিদিন তিনি তাঁকে বলতেন কীভাবে ১৯৬৫-তে ইন্দো-চিন যুদ্ধে ভারতীয় সেনারা কাজ করেছিলেন। তাঁদের আত্মত্যাগের কথা। একই ভাবে শুনতেন ‘৭১-এ পাকিস্তানের সঙ্গে যুদ্ধের কথা। বাংলাদেশের স্বাধীনতার কথা। লতা মঙ্গেশকরের গানের লাইন উদ্ধৃতি করে মুখ্যমন্ত্রী বলেছেন, মনে পড়ে যাচ্ছে সেই পরিচিত গান। প্রতি বছর কলকাতায় বিজয় দিবসে বাংলাদেশের প্রতিনিধিরা আসেন। সেই প্রতিনিধি দলে থাকেন মুক্তিযোদ্ধারা।
    এবছরও প্রায় ৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। ৫ অগাস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর ওই দেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়।