গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি

    ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স

    পাঁচ ম্যাচ ধরে প্রিমিয়ার লিগে জয়হীন থাকার হতাশা কাটিয়ে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে চেলসি। এফএ কাপের সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লন্ডনের ক্লাবটি।

    সেখানে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।লন্ডনের উয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে।ম্যাচের ২৩ মিনিটে হেড থেকে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। অন্তর্বর্তীকালীন কোচ কেলাম ম্যাকফারলেনের অধীনে খেলতে নামা চেলসি শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল। জোয়াও পেদ্রো পোস্টে বল লাগানোর কিছুক্ষণ পরই এগিয়ে যায় ব্লুজরা।দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় অন্টন স্টাচ নামার পর কিছুটা ছন্দ ফিরে পায় লিডস।ডমিনিক ক্যালভার্ট-লিউইনের হেড সহজেই সামলান চেলসি গোলরক্ষক সানচেজ। এছাড়া ব্রেন্ডেন অ্যারনসনের প্রচেষ্টাও রুখে দেন তিনি।এদিকে ম্যাচের নায়ক ফার্নান্দেজ চলতি সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের গোলসংখ্যা বাড়িয়ে করেছেন ১৩। তার অলরাউন্ড পারফরম্যান্সই ম্যাচে পার্থক্য গড়ে দেয়।পরিসংখ্যান বলছে, লিডসের বিপক্ষে এফএ কাপে নিজেদের সব সাতটি ম্যাচেই জয় পেয়েছে চেলসি। এ ছাড়া প্রতিযোগিতাটির শেষ ১২টি সেমিফাইনালের মধ্যে ১০টিতেই জয় পেয়েছে তারা।

    সব মিলিয়ে, সাম্প্রতিক সংকট কাটিয়ে বড় মঞ্চে ফের নিজেদের শক্তির জানান দিল চেলসি। এখন তাদের লক্ষ্য, ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ট্রফি জেতা।