গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National আপ বিষাক্ত, দলবদলের ব্যাখ্যা দিলেন রাঘব

    আপ বিষাক্ত, দলবদলের ব্যাখ্যা দিলেন রাঘব

    0
    12
    ছবি সৌজন্যে : এক্স

    বিজেপিতে যোগদানের পরই আম আদমি পার্টির প্রাক্তন সাংসদ রাঘব চাড্ডা সোশ্যাল মিডিয়ায় হারিয়েছেন ১০ লক্ষ ৩০ হাজারেরও বেশি ফলোয়ার।এই পরিস্থিতিতে দলবদলের ব্যাখ্যা দিয়ে রাঘব জানিয়েছেন, আপ আগের মতো এখন আর নেই।

    দলটি এখন বিষাক্ত হয়ে গিয়েছে। তবে রাঘব চাড্ডার এই পদক্ষেপকে কৌশল হিসাবেই দেখছেন নেটিজেনদের একাংশ। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন প্রাক্তন আপ সাংসদ। সেখানে তিনি বলেছেন,আপ সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে। দলটি আর আগের মতো নেই। আপ এখন বিষাক্ত হয়ে উঠেছে। এখানে কাজ করতে বাধা দেওয়া হয়। সংসদে কথা বলতে দেওয়া হয় না। তিনি আরও বলেছেন, জীবনের ১৫ বছর আপে বিনিয়োগ করেছেন। নিজেকে আপের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে বর্ণনা করে বলেছেন, তিনি তাঁর ভবিষ্যৎ গড়তে রাজনীতিতে আসেননি। গত ১৫ বছর ধরে রক্ত, ঘাম দিয়ে দলের জন্য পরিশ্রম করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলে নিজেকে বেমানান মনে হচ্ছিল। আম আদমি পার্টির প্রাক্তন সাংসদ রাঘব চাড্ডা আরও বলেছেন, তাঁর এই সিদ্ধান্ত কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। একসঙ্গে সাত জন আপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। একজন, দু’জন ভুল করতে পারেন। কিন্তু সাতজন ভুল করতে পারেন না।

    পাশাপাশি চাপ বা ভয়ের কারণে বিজেপিতে যাওয়ার তত্ত্ব খরিজ করে তিনি বলেছেন, তাঁরা ভয়ে দল ছাড়েন নি, বরং হতাশা, মোহভঙ্গ এবং বিতৃষ্ণার কারণে ছেড়েছেন।