গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ১০ মে পর্যন্ত সিটিজেন হেল্পলাইন লোকভবনের

    ১০ মে পর্যন্ত সিটিজেন হেল্পলাইন লোকভবনের

    0
    15
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    আগামী বুধবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন৷ তার আগে লোকভবনের তরফে ঘোষণা করা হয়েছে, ১০মে ২০২৬ পর্যন্ত চালু থাকবে ২৪x৭ সিটিজেন হেল্পলাইন।
    চলতি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নাগরিকদের সহায়তা ও নির্দেশিকা দিতে এই পরিষেবা চালু। ভোট সংক্রান্ত অভিযোগ, সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় জানাতে পারবেন সাধারণ মানুষ।হেল্পলাইনে ইতিমধ্যেই রাজ্যজুড়ে বহু অভিযোগ ও আবেদন গ্রহণ করছে লোকভবন।লোকভবন সূত্রের খবর, ভোটাধিকার প্রয়োগে কোনও বাধা, হুমকি বা সমস্যার ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভোটাররা। সমস্ত অভিযোগ গোপনীয়তার সঙ্গে দ্রুত নিষ্পত্তির আশ্বাস। একাধিক হেল্পলাইন নম্বর ও ইমেল আইডি প্রকাশ করেছে লোক ভবন। অন্যদিকে, ভোটের পর বুথে থাকা ওয়েব ক্যামেরা খুলে নেওয়া নিয়ে নির্দেশিকায় সংশোধন আনল সিইও দফতর।
    ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের জন্য নতুন নির্দেশিকা জারি। ভোট শেষ হলেই দ্রুত পোলিং পার্টিকে নিরাপত্তা দিয়ে রিসিভিং সেন্টারে ফেরানোর নির্দেশ।