গ্রাম থেকে শহর
News & Much More

26.4 C
Kolkata
26.4 C
Kolkata
More
    Home Newsdesk বিজেপিকে ৫০ পারের টার্গেট সিইও-র, অভিযোগ তৃণমূলের

    বিজেপিকে ৫০ পারের টার্গেট সিইও-র, অভিযোগ তৃণমূলের

    0
    2240
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ও সংশ্লিষ্ট আধিকারিকরা দিল্লির নির্দেশে কাজ করছেন— এমনই বিস্ফোরক অভিযোগ এনেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, রাজ্যের নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে এবং বিজেপি-র আসন সংখ্যা কোনওভাবে ৫০ পার করাতে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ওপর অনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে।
    তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, প্রচলিত নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় পর্যবেক্ষকদের স্বাধীনতা বজায় রাখতে সিইও-র তাঁদের সঙ্গে সরাসরি কোনও  শারীরিক বা ভার্চুয়াল বৈঠক করার কথা নয়। কিন্তু বাংলায় সিইও এবং সুব্রত গুপ্ত অন্তত ১০-১২ বার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন। কুণাল ঘোষের দাবি, এই বৈঠকগুলোর একমাত্র উদ্দেশ্য হল পর্যবেক্ষকদের প্ররোচিত করা যাতে তাঁরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পদক্ষেপ নেন। এমনকি পর্যবেক্ষকদের এমনভাবে কাজ করতে বলা হচ্ছে যেন তাঁরাই জেলার জেলাশাসক বা পুলিশ সুপার, যা তাঁদের এক্তিয়ারের বাইরে।
    এই হস্তক্ষেপ নিয়ে খোদ পর্যবেক্ষকদের মধ্যেই তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে। দিল্লির অঙ্গুলিহেলনে বাংলার ভোট প্রক্রিয়াকে কলুষিত করার এই চেষ্টার বিরুদ্ধে সরব হয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।