গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International আমেরিকার জন্যেই শান্তি আলোচনা ভেস্তে গেছে : ইরান  

    আমেরিকার জন্যেই শান্তি আলোচনা ভেস্তে গেছে : ইরান  

    0
    5
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইসলামাবাদে ইরান-আমেরিকা শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে ওয়াশিংটনের অতিরিক্ত শর্তকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

    রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেছেন। এর আগে ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে আলোচনা শেষ করে ইরানের প্রতিনিধিদল।আরাগচির ভাষ্য অনুযায়ী, আমেরিকার অতিরিক্ত দাবি এবং কঠোর অবস্থানের কারণে আলোচনা কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়। তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি ফারসি সাক্ষাৎকারে দেখা গিয়েছে, সেন্ট পিটার্সবার্গে পৌঁছে তিনি জানিয়েছেন,মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত নিয়ে রাশিয়ার মিত্রদের সঙ্গে আলোচনা করবেন।তিনি আরো জানান,কোন কোন শর্তসাপেক্ষে আলোচনা অব্যাহত থাকতে পারে সেটি নিয়েও কথা হয়েছে। এদিকে ইরানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি প্রসঙ্গেও কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি।তিনি বলেছেন, এই জলপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা একটি বিশ্ব ইস্যু।এ প্রেক্ষাপটে ওমানসহ প্রতিবেশী দেশগুলোর প্রতি পারস্পরিক স্বার্থ রক্ষায় ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

    আরাগচি আরো উল্লেখ করেছেন, ইরান ও ওমানের মধ্যে বিভিন্ন বিষয়ে মিল রয়েছে এবং হরমুজ প্রণালি ঘিরে ভবিষ্যৎ সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে পরবর্তী আলোচনার বিষয়ে একটি চুক্তিও হয়েছে।