গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk মোদীকে ‘ম্যাজিশিয়ান’ বলে খোঁচা রাহুলের

    মোদীকে ‘ম্যাজিশিয়ান’ বলে খোঁচা রাহুলের

    0
    565
    ছবি সৌজন্যে : এক্স

    অপারেশন সিঁদুর, বালাকোট প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে মোদীকে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি ম্যাজিশিয়ান শব্দ প্রয়োগ করেছেন।

    আর তাঁর এই শব্দের তীব্র বিরোধিতা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। স্পিকার ওম বিড়লা এটিকে অসংসদীয় বলে আপত্তি জানান।রাহুল গান্ধীর অভিযোগ এই বিল পাশ হবে না, এটা ভাল ভাবেই জানে বিজেপি সরকার। এই ধরনের বিল তাড়াহুড়ো করে আনা হয়েছে।লোকসভায় রাহুল গান্ধী বলেছেন,আমাদের দেশের চালিকাশক্তি নারীরা।এর পরই তিনি আসন পুনর্বিন্যাস বিল নিয়ে সরকারকে আক্রমণ করে বলেছেন, সরকার দেশ বিরোধী কাজ করছে। আমরা তা কিছুতেই হতে দেব না। সমগ্র বিরোধী দল সরকারের এই প্রচেষ্টাকে ব্যর্থ করবে।এদিকে বিল নিয়ে ভোটাভুটির আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে এক দীর্ঘ পোস্ট করে,বিলের পক্ষে ভোটদানের উপর জোর দিয়েছেন।

    তিনি লিখেছেন, চার দশক ধরে নারী সংরক্ষণের বিষয়টি নিয়ে প্রচুর রাজনীতি হয়েছে। এখন সময় এসেছে, দেশের অর্ধেক জনসংখ্যাকে অবশ্যই তাদের অধিকার দিতে হবে।