গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs গাইঘাটায় জাল পাসপোর্ট চক্রের পান্ডা গ্রেফতার

    গাইঘাটায় জাল পাসপোর্ট চক্রের পান্ডা গ্রেফতার

    0
    157
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এটাই সপ্তম গ্রেফতার। উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া স্টেশন রোড এলাকা থেকে জাল পাসপোর্ট কাণ্ডের অন্যতম মাথা মনোজ গুপ্তকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা পুলিশ।

    বেহালার সখেরবাজারে ট্রাভেল এজেন্সির আড়ালে চলত পাসপোর্ট জালিয়াতির কারবার। মোটা টাকার বিনিময়ে চলত এই কারবার। শনিবার গভীর রাতে গাইঘাটা থানার চাঁদপাড়া স্টেশন রোডের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

    অন্যের আধার কার্ড সংগ্রহ করে আধারনম্বর এক রেখে অন্যের ছবি, ঠিকানা, নাম দিয়ে তৈরি করা হত ভুয়ো আধার। এই ভুয়ো আধারের ওপর ভিত্তি করেই তৈরি হত জাল পাসপোর্ট। এর আগেও মনোজ গুপ্তকে খোঁজ করেও পাওয়া যায়নি।