গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata পরিচালকদের কর্মবিরতি, টালিগঞ্জে বন্ধ শ্যুটিং, স্বরূপের হুঁশিয়ারিও

    পরিচালকদের কর্মবিরতি, টালিগঞ্জে বন্ধ শ্যুটিং, স্বরূপের হুঁশিয়ারিও

    0
    127
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পরিচালকদের কর্মবিরতির জেরে টালিগঞ্জে শ্যুটিংয়ে অচলাবস্থা অব্যাহত। অভিনেতা-অভিনেত্রী, অন্যান্য কলাকুশলীরা চলে এলেও ফ্লোরে দেখা নেই পরিচালকদের।
    পরিস্থিতি দেখতে শুক্রবার সকালে স্টুডিওয় যান ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তাঁর অভিযোগ ফেডারেশনের সঙ্গে কোনও আলোচনা না করেই কর্মবিরতি ডাক দিয়েছেন পরিচালকরা। কর্মবিরতির জেরে বেশিরভাগ সিরিয়ালের শ্যুটিংয়ের কাজ ব্যাহত হয়েছে। তবে বেশকিছু সিরিয়াল এবং সিনেমার শ্যুটিং হয়েছে। পরিচালকদের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিয়ে স্বরূপ বিশ্বাস বলেছেন পরিচালকরা তাঁদের কাজের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন, আগে পরিচালকদের কাজে এক্তিয়ার বোঝা উচিত। কারণ ২৮ টি গিলেন্ডর মধ্যে তাঁরাও অন্যতম। গত কয়েকদিনের অচলাবস্থার পর বৃহস্পতিবার বৈঠকের পর শুক্রবার থেকে ফ্লোরে যাবেন না বলে সিদ্ধান্ত নেন পরিচালকরা। পরিচালক সৃজিত রায়ের নতুন ধারাবাহিকের সেট তৈরির কাজ বিনা নোটিসে বন্ধ করে দিয়েছে আর্টস সেটিং গিল্ড। তাঁদের অভিযোগ টেকনিশিয়ান এবং ফেডারেশনের বিরুদ্ধে কথা বলেছিলেন পরিচালক সৃজিত রায়। এর পর থেকেই দ্বন্দ্ব আরও বাড়তে থাকে।
    এর আগে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় কিংবা প্রযোজক পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও একইরকম অবস্থা হয়েছিল।