গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National যুদ্ধ না, হামলার কঠোর জবাব ভারতের : জয়শংকর

    যুদ্ধ না, হামলার কঠোর জবাব ভারতের : জয়শংকর

    0
    107
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারত যুদ্ধ চায় না। কিন্তু হামলা হলে অত্যন্ত কঠোর জবাব দেবে ভারতীয় সেনা। ইরানের বিদেশমন্ত্রী আরাঘচির সঙ্গে এক বৈঠকে একথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।
    এদিনের বৈঠকে পুলওয়ামা গণহত্যার কথা উল্লেখ করে একথা বলেছেন তিনি। জবাবি বিবৃতিতে ইরানের অর্থমন্ত্রীর তরফে জানানো হয়েছে, ভারত ও ইরানের সম্পর্ক ঐতিহাসিকভাবে পুরনো। এই সম্পর্ক পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আরও মজবুত হবে।বৃহস্পতিবার ভারত – ইরানের জয়েন্ট কমিশনের বৈঠকে মিলিত হন জয়শংকর ও আরাঘচি।
    সেখানে ভারতের বিদেশমন্ত্রী বলেছেন, এমন সময় ভারতে এসেছেন যখন ভারত ২২ এপ্রিল জম্মু – কাশ্মীরে হওয়া বর্বর জঙ্গি হামলার জবাব দিচ্ছে। এই হামলার ফলে ৭ মে সীমান্তের ওপারে জঙ্গি ঠিকানায় হামলা চালাতে ভারত বাধ্য হয়েছে। কিন্তু ভারতের ওপর সামরিক হামলা হলে সন্দেহাতীতভাবে আমরা তার অত্যন্ত কঠোর জবাব দেওয়া হবে।