
অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালানোর ঘটনায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে দই দুষ্কৃতীর। নিহতদের নাম রবীন্দ্র ওরফে কাল্লু, রোহতকের কাহানির বাসিন্দা এবং অরুণ, সোনিপতের গোহনা রোডের বাসিন্দা।
দিল্লি পুলিশ এবং উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ দলের অভিযানে ওই এনকাউন্টারটি চালানো হয়েছে। নিহতরা গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাংয়ের সদস্য ছিল বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার বলি অভিনেত্রী দিশা পাটানির বাড়ির বাইরে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়েছিল দুই মোটরবাইক আরোহী। পরে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দায় স্বীকার করেছিল রোহিত গোদারা-গোল্ডি ব্রার গ্যাং।
আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্য মহারাজের নারীবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করেছিলেন দিশার বোন খুশবু পাটানি। এর পরেই গ্যাংস্টার রোহিত গোদরা, আধ্যাত্মিক গুরুর অপমানের জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।








