গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National হিজাব : অভিযোগ পিডিপি নেত্রী, তোপে ওমর আবদুল্লাও

    হিজাব : অভিযোগ পিডিপি নেত্রী, তোপে ওমর আবদুল্লাও

    0
    145
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ফের বিতর্কের কেন্দ্রে নীতীশ কুমার।ক দিন আগে মঞ্চে এক তরুণীর হিজাবে টান মারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

    এবার সেই ঘটনায় উত্তাল ভূস্বর্গ। কাশ্মিরের থানায় নীতীশের বিরুদ্ধে অভিযোগ করলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি।জানা গিয়েছে, এ বার নীতীশের বিরুদ্ধে পুলিশে নালিশ রুজু করেছেন পিডিপি নেত্রী ইলতিজা মুফতি।যদিও তিনি এফআইআর করেছেন কিনা সেই বিষয়ে এখনও বিশেষ কিছু জানা জায়নি।কাশ্মীরের কোঠিবাগ থানায় গিয়েছেন তিনি।নীতীশের বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি, কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বিরুদ্ধেও তোপ দেগেছেন ইলতিজা। আবদুল্লাকে আক্রমণ করে বলেছেন, তিনিই ভারতের একমাত্র মুসলিম মুখ্যমন্ত্রী, যিনি এখনও নীতীশের ওই কাণ্ডের বিরুদ্ধে কোনও বিবৃতি দেননি।যদিও, এই ঘটনার পরে কংগ্রেস এবং আরজেডির পাশাপাশি কড়া নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

    নীতীশকুমারকে ভর্ৎসনা করে তিনি বলেছেন, নীতিশকুমার একসময়ে ধর্মনিরপেক্ষ নেতা হিসাবে পরিচিত ছিলেন। এখন তিনি তাঁর আসল রং দেখাচ্ছেন।