গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata দরকারে বিধানসভাজুড়ে রিপোল, ইঙ্গিত সিইও-র

    দরকারে বিধানসভাজুড়ে রিপোল, ইঙ্গিত সিইও-র

    0
    5
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ফলতায় ইভিএম-এ বিজেপির বোতামে টেপ। একাধিক বুথে ইভিএম কারচুপির অভিযোগ। প্রমাণিত হলেই পুনর্নির্বাচন হবে। ইঙ্গিত দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল।

    ফলতায় কোথাও ইভিএম-এ বিজেপির বোতামে টেপ লাগিয়ে রাখার অভিযোগ। কোথাও আবার বিজেপির বোতামে কালি লাগিয়ে রাখা হয়েছে।বিজেপির তরফে পুনর্নিবাচনের দাবি উঠতেই সিইও মনোজ আগরওয়াল বলেছেন যেখান থেকে তথ্য পাওয়া যাচ্ছে। সেখানে ওয়েবকাস্টিংয়ে বিষয়টি দেখা হচ্ছে। জেলাশাসক যেখানে দেখেছেন, যেখান থেকে ফিল্ড রিপোর্ট আসছে, যেখান থেকে অবজার্ভারের কাছ থেকে রিপোর্ট আসবে, সেখানে জিরো টরালেন্স নীতি নেওয়া হবে। মনোজ আগরওয়াল আরও বলেছেন ইভিএমে ব্ল্যাক বা হোয়াইট টেপ থাকলে, কোনওরকম বিকৃতি চোখে পড়লে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। রিপোল করার সব বুথে কোথাও বেশি বুথ হলে পুরো কেন্দ্রেই রিপোল করানো হবে।

    এদিকে পাহাড়প্রমাণ অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। দুপুর পর্যন্ত সেই সংখ্যাটা ২ হাজার ছাড়িয়ে গিয়েছে।