গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International গ্রিনল্যান্ডে সেনা পাঠাবে ইউরোপীয় দেশগুলো

    গ্রিনল্যান্ডে সেনা পাঠাবে ইউরোপীয় দেশগুলো

    0
    56
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে দখলের হুমকি দেওয়ায় কয়েকটি ন্যাটো দেশ ডেনমার্কের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেওয়ার জন্য কিছু সামরিক সদস্য গ্রিনল্যান্ডে পাঠাচ্ছে। 

    প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা ইউরোপের বহু বছরের পুরনো মার্কিন নেতৃত্বাধীন নিরাপত্তা জোট ন্যাটোকে সংকটের মুখে ফেলেছে। কারণ এতে ন্যাটোর সবচেয়ে বড় ও শক্তিশালী সদস্য অন্য দেশের ভূখণ্ড দখলের সম্ভাবনা তৈরি করেছে। গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা দায়িত্বে থাকা ডেনমার্ক সতর্ক করেছে, গ্রিনল্যান্ডে কোনো আক্রমণ ন্যাটোর কার্যক্রম শেষ করে দিতে পারে।তারা ঘোষণা করেছে, ন্যাটো মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় তাদের সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে। এদিকে জার্মানি, সুইডেন, ফ্রান্স এবং নরওয়ে ইতিমধ্যেই নিশ্চিত করেছে, তারা এই সপ্তাহে গ্রিনল্যান্ডে সেনা পাঠাচ্ছে। কানাডা ও ফ্রান্সও জানিয়েছে, তারা আগামী কয়েক সপ্তাহে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে কনস্যুলেট খোলার পরিকল্পনা করছে।উল্লেখ্য ন্যাটো দেশগুলো প্রায়ই নিজেদের সেনাদের অন্য ন্যাটো দেশে প্রশিক্ষণের জন্য পাঠায়। অন্যদিকে গত কয়েক বছর ধরে আমেরিকাসহ ন্যাটো সহযোগীরা আর্কটিক বৃত্তে যৌথ মহড়া বাড়ানোর চেষ্টা করছে।

    বর্তমানে মার্কিন বাহিনী গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিমের পিটুফিক স্পেস বেসে প্রায় ১৫০ জন সেনা মোতায়েন করেছে। তবে এই সপ্তাহে ইউরোপীয় দেশগুলোর সাম্প্রতিক ঘোষণার সময় এবং প্রতীকী অর্থ ন্যাটোর ভেতরে বিরল উত্তেজনার সময়ে এক গুরুত্বপূর্ণ সংহতির বার্তা পাঠাচ্ছে।এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে সরাসরি কথা বলেছেন।