গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North Dinajpur নো এসআইআর, নো ভোট: শমীক

    নো এসআইআর, নো ভোট: শমীক

    0
    864
    ছবি সৌজন্যে :ফেসবুক
    শুনানি কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় তৃণমূলের বিধায়কদের নাম জড়াচ্ছে আর তখন পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
    তাঁর সাফ বক্তব্য নো এসআইআর, নো ভোট। শমীক ভট্টাচার্য-র দাবি এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে এবং ১০০ শতাংশ সম্পূর্ণ না হলে বাংলায় ভোট হওয়া উচিত নয়। তাঁর অভিযোগ পরিকল্পিতভাবে বিএলওদের দিয়ে এমন তথ্য আপলোড করানো হচ্ছে, যার ফলে বহু বিশিষ্ট ব্যক্তি, প্রবীণ নাগরিককে অকারণে শুনানিতে হাজিরা দিতে হচ্ছে। এতে নির্বাচন কমিশন সম্পকে মানুষের। মধ্যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন শমীক ভট্টাচার্য। এদিকে উত্তর দিনাজপুরের বুনিয়াদপুরের সভা থেকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। খোঁচা দিয়ে বলেছেন এজেন্সির ভয়ে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে জেলা সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক জেলায় যাচ্ছেন। এই জেলাতেও এসেছিলেন। কিন্তু তাঁর সভায় লোক হচ্ছে না। পুলিশ-প্রশাসনকে ব্যবহার করেও মাঠ ভরাতে পারছেন না। সুকান্ত মজুমদারের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির ভয়ে কলকাতায় থাকছেন না। যদি তাঁকে তুলে নিয়ে। যায়।
    তাই ভাবছেন এদিক, ওদিক ঘুরলে হয়ত বেঁচে যাবেন। এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিজেপি ছাড়বে না। ট্রিটমেন্ট করবেই।