
ছেলেধরা সন্দেহে মহিলাকে গাছে বেঁধে মারধরের অভিযোগে উঠেছে নদিয়ার শান্তিপুরে। পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে।
মহিলা মানসিক ভারসাম্যহীন বলে খবর। স্থানীয় সূত্রে খবর বুধবার সকালে শান্তিপুরের গোবিন্দপুর উত্তরপাড়া এলাকায় অচেনা এক মহিলাকে এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর তাঁর কাছ থেকে টাকা, বই, খাতা, পেন ইত্যাদি জিনিস বেরতেই উত্তেজনা তৈরি হয়। এরপরেই ওই মহিলাকে গাছে বেঁধে মারধর শুরু করেন। পরে পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে। জানা যায় কিছুদিন আগে শান্তিপুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছিলেন।









