গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk নির্বিঘ্নে খান মুরগির মাংস-ডিম, দাবি স্বাস্থ্যভবনের

    নির্বিঘ্নে খান মুরগির মাংস-ডিম, দাবি স্বাস্থ্যভবনের

    0
    212
    khan murgir mangso dim
    khan murgir mangso dim

    বার্ড ফ্লু-র আতঙ্ক সরিয়ে নির্বিঘ্নে মুরগির মাংস, ডিম খান।

    দুই শিশুর বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার খবরে যখন আতঙ্কে রয়েছে মানুষ, তখন স্বাস্থ্যসচিব নারায়ণগরূপ নিগম সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন আতঙ্কের কিছুই নেই মালদহের যে শিশুটির নমুনায় এইচনাইন এনটু ডাইরাসের স্ট্রেন পাওয়া গিয়েছিল পরেরবার পরীক্ষায় সেই রিপোর্ট নেগেটিভ আসে অন্যদিকে বার্ড ফ্লু মাক্রান্ত হয়ে আরেক শিশু সিঙ্গাপুর থেকে কলকাতায় এসে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছে। তিনি আরও জানিয়েছেন মালদহের শিশুর ইনফ্লুয়েঞ্জা হয়েছিল। মালদহ মেডিক্যাল কলেজের পর নীলরতন সরকার মেডিক্যাল কলেজে সেই শিশুর চিকিৎসা হয়। চিকিৎসা চলাকালীন পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল নমুনা। তাতে এইচনাইনএনটু ভাইরাসের স্ট্রেন মেলে। কিন্তু পরেরবার টেস্টে সেই রিপোর্ট নেগেটিভ আসে। শিশুটি এখন সুস্থই রয়েছে বলে জানিয়েছেন নারায়ণ স্বরূপ নিগম। পাশাপাশি দুই শিশুর সংস্পর্শে আসা কোনও ব্যক্তিরই শরীরে ভাইরাস মেলেনি। এমনকি পোলট্রি ফার্মেও পাখিদের মধ্যে কিছু ধরা পড়েনি। কোনও হাঁস মুরগির মৃত্যুর খবরও পাওয়া যায়নি। প্রাণিসম্পদ দফতরের সচিব বিবেক কুমার জানিয়েছেন এপ্রিল-মে মাসে ১৭২৮ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তারমধ্যে মালদহ থেকে ৩৯০ নমুনা সংগ্রহ করা হয়েছিল। কিন্তু কোনও ক্ষেত্রে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব মেলেনি।