গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বিষমদকাণ্ড : এআইএডিএমকে-র বিক্ষোভে উত্তাল তামিলনাড়ু

    বিষমদকাণ্ড : এআইএডিএমকে-র বিক্ষোভে উত্তাল তামিলনাড়ু

    0
    178
    Bishamadakanda  AIADMK protests in Tamil Nadu
    Bishamadakanda AIADMK protests in Tamil Nadu
    বিষমদকাণ্ডে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ইস্তফার দাবিতে এআইএডিএমকে-র বিক্ষোভে উত্তাল তামিলনাড়ু। কল্লাকুরিচিতে বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭।
     দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে মৃতদের সংখ্যা। বৃহস্পতিবারই ৩৮ জনের মৃত্যু হয়েছিল।বর্তমানে যারা অসুস্থ রয়েছেন, তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে দাবি করছেন চিকিৎসকরা।তাদের মধ্যে কয়েকজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এই অবস্থায় সোমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ইস্তফার দাবিতে পথে নেমেছে এআইএডিএমকে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিবৃতি দিয়েছেন এআইএডিএমকে নেতা তথা বিরোধী দলনেতা ই কে পালানিস্বামী।এদিন বিক্ষোভের সময় এআইএডিএমকে নেতা ডি জয়কুমার বলেছেন, ডিএমকে সরকার রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। রাজ্যে অবৈধ মদ এবং মাদক খুব খোলামেলা।মুখ্যমন্ত্রীর হাতে স্বরাষ্ট্র দফতর, তাই ঘটনা নিয়ে প্রশ্ন উঠবেই। গত বছর ভিলুপুরম এবং চেঙ্গলপাট্টুতে যখন একই রকম ট্র্যাজেডি ঘটেছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি এমন ট্র্যাজেডির পুনরাবৃত্তি হতে দেবেন না।