গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Video News মহেশতলায় তৃণমূল কাউন্সিলরকে ঘিরে চোর স্লোগান

    মহেশতলায় তৃণমূল কাউন্সিলরকে ঘিরে চোর স্লোগান

    0
    176

    পাড়া সমাধান কর্মসূচিতে গিয়ে চোর স্লোগান শুনলেন তৃণমূল কাউন্সিলর। আটকে রাখা হল তাঁকে। জানা গিয়েছে বুধবার মহেশতলার ২২ নম্বর ওয়ার্ডের উত্তর জালখুড়া অগ্রণী প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া কর্মসূচিতে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিকাশ ব্যানার্জি। ওই ওয়ার্ডে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে। বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে বারবার কাউন্সিলরকে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। তাঁদের আরও অভিযোগ তাঁদের ওয়ার্ডের জন্য বরাদ্দ টাকা অন্য ওয়ার্ডে খরচ করেছেন কাউন্সিলর। বুধবার পাড়া কর্মসূচিতে কাউন্সিলর যেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। স্কুলের মধ্যেই আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়। চোর স্লোগান দেওয়া হয়।