
শ্রীলঙ্কার আদালত বৃহস্পতিবার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সরকারের প্রাক্তন দুই মন্ত্রীকে দুর্নীতির মামলায় যথাক্রমে ২০ ও ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে।
কলম্বোর হাইকোর্ট এক লাখ ৭৭ হাজার মার্কিন ডলারের রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করেছেন। তাদের মধ্যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগেকে ২০ বছর ও সাবেক বাণিজ্যমন্ত্রী অনিল ফার্নান্দোকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি অর্থ অপব্যবহারের দায়ে এই দুই ব্যক্তিকে দুই হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ২০১৫ সালের নির্বাচনে গোতাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপক্ষেকে পুনর্নির্বাচনে জয়ী করতে সরকারি তহবিলের অর্থ ব্যয় করে সমর্থকদের ১৪ হাজার ক্যারম বোর্ড ও ১১ হাজার ড্রাফ্টস সেট প্রদান করেন।
ছয় বছর আগে এই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। রাজাপক্ষে ক্ষমতায় থাকাকালে মামলার তেমন অগ্রগতি হয়নি। গত বছর নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই মামলাটি গতি পায়।
2-former-sri-lankan-ministers-jailed-in-2015-corruption-case









