গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ১৫ তম দিনে সিবিআই দফতরে সন্দীপ

    ১৫ তম দিনে সিবিআই দফতরে সন্দীপ

    0
    160
    15 TAMO DINE CBI DAFTARE SANDIP
    15 TAMO DINE CBI DAFTARE SANDIP
    ১৪ দিন ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরও ফের ১৫ তম দিনে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন আর জি কর-এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
    শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছিলেন তিনি। অন্যান্য দিনের মতো দেন তাঁর হাতে নথি ছিল না। গাড়ি থেকে নেমে সোজা সিজিওর ভিতরে  ভিতরে ঢুকে গিয়েছে তিনি।সাংবাদিকদের সামনে কোনও কথা বলেননি তিনি। সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যেই ১৪ দিন ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে সন্দীপ ঘোষের। ঘটনায গত ১৫ অগস্ট কলকাতা হাইকোর্ট দায়িত্ব দিয়েছে সিবিআইকে। তার পর থেকে কেটে গিয়েছে ২ সপ্তাহ। সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছেন সন্দীপ ঘোষ। আর জি কর-এ তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তের পাশাপাশি ওই হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তের দায়িত্ব পেয়েছে সিবিআই। দুটি মামলাতেই অভিযোগ করা হয়েছে আর জি কর- এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে।