গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk রবিনার গাড়ি থামিয়ে চড়াও ৩ মহিলা 

    রবিনার গাড়ি থামিয়ে চড়াও ৩ মহিলা 

    0
    159
    3 women stop Robinas car
    3 women stop Robinas car
    মুম্বইয়ে অভিনেত্রী রবিনার টন্ডনের গাড়ি থামিয়ে তিন মহিলা পথচারীর চড়াও হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কার্টার রোডে রিজভি কলেজের কাছে।
    পথচারীদের দাবি, অভিনেত্রীর গাড়ি নাকি ধাক্কা দিয়েছে তাদের। সঙ্গে সঙ্গে গাড়ির চালক বেরিয়ে আসেন। তবে কোনও কথা কানে তুলতেই নারাজ তাঁরা। এমন অবস্থায় গাড়ি থেকে রবিনা টন্ডন বেরিয়ে আসতেই যেন রুদ্রমূর্তি ধারণ করেন তাঁরা। বচসায় জড়ান দু’পক্ষ। অভিনেত্রীকে মারতে তেড়ে যান ওই পথচারীরা। ভয় পেয়ে খানিক পিছিয়ে যান রবিনা টন্ডন। কাতর কণ্ঠে আর্জি জানাতে থাকেন অভিনেত্রী।বলেন, ধাক্কা দেবেন না, দয়া করে তাঁকে মারবেন না। যদিও অভিযোগ, তিনি নাকি মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর গাড়িতে ধাক্কা খেয়ে এক মহিলার কান থেকে রক্তপাত হয়েছে। তারপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমনকি অভিনেত্রীর গায়ে হাত তুলতেও যান তাঁরা।কাছেই ছিল খার থানা। সেখানেই অভিনেত্রীর বিরুদ্ধে নাকি অভিযোগও দায়ের করেছেন ওই তিন মহিলা।