গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk লাদাখে ৫ নতুন জেলা ঘোষণা কেন্দ্রের 

    লাদাখে ৫ নতুন জেলা ঘোষণা কেন্দ্রের 

    0
    172
    5 new district declaration centers in Ladakh 1
    5 new district declaration centers in Ladakh 1
    আরও উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে লাদাখকে পাঁচটি নতুন জেলায় ভাগ করেছে কেন্দ্রীয় সরকার। সোমবার লাদাখের নতুন পাঁচটি জেলা জানস্কার, দ্রাস, শাম, নুবরা এবং চাংথাং-র নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
    তাঁর মন্ত্রকই লাদাখের প্রশাসন পরিচালনার দায়িত্বে রয়েছে।২০১৯ সাল থেকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পেয়েছে লাদাখ। সেখানকার প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এতদিন লাদাখে দু’টি জেলা ছিল লেহ এবং কার্গিল। এবার নতুন করে পাঁচটি জেলায় ভাগ করা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলটিকে। অমিত শাহ জানিয়েছেন, উন্নত এবং সমৃদ্ধ লাদাখ গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুসরণ করছেন, তার প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক লাদাখকে পাঁচটি জেলায় ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। জানস্কার, দ্রাস, শাম, নুবরা এবং চাংথাং নামের পাঁচটি জেলা লাদাখের মানুষের কাছে সরকারি পরিষেবা আরও ভাল ভাবে এবং আরও দ্রুত পৌঁছে দেবে। লাদাখের মানুষের জন্য অসংখ্য সুযোগ তৈরি করতে বদ্ধ পরিকর কেন্দ্রীয় সরকার।উল্লেখ্য, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। সেই থেকে লাদাখ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরিচালনাধীন।