গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উদ্বিগ্ন দিল্লি, সতর্কতা 

    ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উদ্বিগ্ন দিল্লি, সতর্কতা 

    0
    127

    ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরই ইজরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক করেছে ভারতীয় দূতাবাস। প্রোটোকল মেনে চলার বার্তা দিয়েছে তারা।

    তেল আভিব স্থিত ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি কথা বিবেচনা করে ইজরায়েলে থাকা সমস্ত ভারতীয়দের সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।মঙ্গলবার রাত থেকে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে পশ্চিম এশিয়ায়। ইজরায়েলি ভূখণ্ডে আছড়ে পড়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি, প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইজরায়েলের দিকে। এমন অবস্থায় ইজরায়েলের মধ্যেই ভারতীয় নাগরিকদের চলাচল সীমিত করা পরামর্শ দিয়েছে দূতাবাস। জানানো হয়েছে, প্রয়োজন ছাড়াও বেশি ঘোরাফেরা না করাই ভাল। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রয়েছে দূতাবাসের। ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ইজরায়েল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও।