গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National পাকিস্তান থেকে মিঠুনকে খুনের হুমকি

    পাকিস্তান থেকে মিঠুনকে খুনের হুমকি

    0
    136
    সলমন-শাহরুখ খানের পর এবার মিঠুন চক্রবর্তীকে পাকিস্তান থেকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
    অভিযোগ, পাকিস্তান থেকে শাহাজাজা ভাট্টি নামের এক গ্যাংস্টারের তরফে ফোনে হুমকি দেওয়া হয়েছে দাদাসাহেব ফালকে সম্মানপ্রাপ্ত অভিনেতাকে। বিজেপি নেতাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, সম্প্রতি মিঠুন চক্রবর্তীর করা মন্তব্যে ভাবাবেগ আঘাত লেগেছে। তারই বদলা নিতে এই হুমকি।পাশাপাশি ভিডিও বার্তায় অভিনেতাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও। আগামী ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে মিঠুন চক্রবর্তীকে। না হলে তাঁর খুন করা হতে পারে।সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২৭ অক্টোবর সল্টলেকের ইজেডসিসিতে সেই কর্মসূচি সংক্রান্ত এক অনুষ্ঠানে ছিলেন সদ্য দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত অভিনেতা।
    লোকসভা নির্বাচনের প্রচারে ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই বক্তব্য টেনেই মিঠুন চক্রবর্তী বলেছিলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছেন, যা করতে হয় সব করবেন। এই সব কিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। 
    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া