গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata সংখ্যাগুরু মন্তব্যে তোপ শুভেন্দু-অধীরের, ধর্মনিরপেক্ষ সাফাই ফিরহাদের

    সংখ্যাগুরু মন্তব্যে তোপ শুভেন্দু-অধীরের, ধর্মনিরপেক্ষ সাফাই ফিরহাদের

    0
    100
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সংখ্যালঘু-সংখ্যাগুরু মন্তব্যে বিতর্ক শুরু হতে নিজেকে ধর্মনিরপেক্ষ বলে সাফাই দিয়েছেন ফিরহাদ হাকিম। মেয়র বলেছেন তিনি একজন ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ ভারতীয় হয়ে মরতে চান। সংখ্যালঘুরা শীঘ্রই সংখ্যাগুরু হবে।
    শনিবার সংখ্যালঘুদের অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিমের করা মন্তব্য পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছিলেন অমিত মালব্য। এরপরেই রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন এমন কথা প্রথমবার নয়, এর আগেও বলেছেন। আক্রমণ করে বলেছেন উনি যে ভাষায় সাচ্ছন্দ্য বোধ করেন, সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলুক সেটা চান।
    অন্যদিকে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরি বলেছেন সংখ্যালঘু, সংখ্যাগুরু নিয়ে ভোটব্যাঙ্কের খেলায় মেতেছেন দিদি-মোদী। তাই মন্দির-মসজিদ তৈরির উস্কানি চলছে। আর তাকে সমর্থন করছে তৃণমূল-বিজেপি।