গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International মহাকাশে ক্রিসমাস সেলিব্রেশন, ‘সান্তাক্লজ’ সাজলেন সুনীতারা

    মহাকাশে ক্রিসমাস সেলিব্রেশন, ‘সান্তাক্লজ’ সাজলেন সুনীতারা

    0
    164
    ছবি সৌজন্যে : এক্স
    এবার মহাকাশেই ক্রিসমাস পালন করতে চলেছেন সুনীতা উইলিয়ামসরা। সম্প্রতি নাসার তরফে একটি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, সান্তাক্লজ টুপি পরে রয়েছেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর ক্রু-র এক সদস্য ডন পেটিট। রিপোর্ট বলছে, স্পেস স্টেশনের ভিতরটা ক্রিসমাস উদযাপন করে সাজানো হবে এবং পৃথিবী থেকে পাঠানো টাটকা সবজি দিয়ে খাবার তৈরি করবেন সুনীতারা। সেটাই হবে তাঁদের বড়দিনের স্পেশ্যাল মেনু। এও জানা গেছে, বিশেষ দিনে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গেও কথা বলবেন তাঁরা।মাত্র ৮ দিনের কাজে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গেছিলেন সুনীতা উইলিয়াম এবং তাঁর সঙ্গী ব্যারি বুচ উইলমোর। কিন্তু ফেরার সময়ই রকেট খারাপ হয়ে যায়। তখন থেকেই মহাকাশ বাড়ি হয়ে গেছে তাঁদের। গত ৬ মাসের বেশি সময় ধরে মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামসরা। দু-মাস আগেই মহাকাশে তাঁদের উদ্ধারের লক্ষ্যে গেছেন অন্য মহাকাশচারীরা। কিন্তু ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের আগে তাঁদের ফেরার কোনও উপায় নেই।