গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports ব্রাজিল ফুটবলের সভাপতি হতে চান রোনালদো

    ব্রাজিল ফুটবলের সভাপতি হতে চান রোনালদো

    0
    153
    ছবি সৌজন্যে : এক্স

    ফুটবল থেকে অবসরের পর অনেকবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের নেতৃত্বে আসার ইচ্ছা প্রকাশ করলেও কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি রোনালদো নাজারিও।কিছুদিন আগেও ইচ্ছা প্রকাশ করেছিলেন,সভাপতি হতে চান তিনি।

    তবে এবার আনুষ্ঠানিকভাবে করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবেন বলে জানিয়েয়েছেন।সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সিবিএফের নির্বাচনে অংশ নিতে হলে রোনালদোকে অন্তত চারটি রাজ্য ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন পেতে হবে। রাজ্য ফেডারেশন ও ক্লাবের সমর্থন নিশ্চিত করতে রোনালদো ব্রাজিল জুড়ে সফর শুরু করার পরিকল্পনা করছেন। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই ঘোষণা করার উদ্দেশ্যই হলো,ফেডারেশন ও ক্লাবের প্রেসিডেন্টদের কাছে একটি বার্তা পাঠানো যে তিনি সিবিএফ প্রেসিডেন্ট প্রার্থী হতে যাচ্ছেন। চমৎকার কিছু পরিকল্পনা রয়েছে, ভোটের আগে প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান। ব্রাজিলের বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন এবং তাদের মতামত জানার চেষ্টা করবেন।সফর ফুটবল ক্যারিয়ার শেষে অবসর নেওয়ার পর ব্যাবসায়িক ভূমিকায় সফল হওয়া রোনালদো ব্রাজিল ফুটবল নিয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

    তিনি চান ব্রাজিলিয়ান ফুটবলকে তার অতীতের হারানো গৌরবে ফিরিয়ে দেবেন। এ ছাড়া রোনালদো জানিয়েছেন, তিনি তার মালিকানাধীন স্পেনের রিয়াল ভায়োদলিদ ক্লাব বিক্রির জন্য চেষ্টা করে যাচ্ছেন, যাতে তিনি পুরোপুরি তার প্রচারাভিযানে মনোনিবেশ করতে পারেন।