গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata চাঁদনি মেট্রোতে ঝাঁপ প্রৌঢ়ের 

    চাঁদনি মেট্রোতে ঝাঁপ প্রৌঢ়ের 

    0
    172
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আবারও সপ্তাহের প্রথমে দিনে চাঁদনি চক মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে এক প্রৌঢ়ের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তার জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ-এ বিপর্যস্ত হয় মেট্রো পরিষেবা। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।
    জানা গিয়েছে, বেলা ১২ টার পর চাঁদনি স্টেশনের আপ লাইনে দক্ষিণেশ্বরগামী ট্রেনের সামনে আচমকাই লাফ মারেন এক ব্যক্তি। আত্মহত্যার চেষ্টার ঘটনায় ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ এবং ডাউন-দুই লাইনেই পরিষেবা ব্যাঘাত ঘটে। এই ঘটনার পরে দ্রুত স্টেশন খালি করে দেওয়া হয়। তাঁকে উদ্ধার করতে তৃতীয় লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়। মেট্রোর মুখ‍্য জনসংযোগ আধিকারিক রাকেশ কুমার বলেন, চাঁদনি চক স্টেশনে এক জন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত‍্যার চেষ্টা করেন। তাঁকে উদ্ধার করা হয়েছে।
    অন্যদিকে, কবি সুভাষগামী মেট্রো গিরিশ পার্ক পর্যন্ত চলছে। অনেকেই মেট্রো ছেড়ে সড়কপথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন।