
মাত্র পাঁচ হাজার টাকা দিলেই তৃণমূল নেতার হাত ধরে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে থেকে ভারতে প্রবেশ। এমনই বিস্ফোরক অভিযোগ করেছে রাজ্যের বিরোধীদল বিজেপি।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লাগোয়া হাসখালি থানা এলাকায়। বিজেপির আরও অভিযোগ, পাঁচ থেকে ছয় হাজার টাকা দিলেই হাতেনাতে মিলে যাচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড। স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, অভিযুক্ত ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। তবে এই বিষয়ে বিএসএফকে আরও সতর্ক হতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। যদিও এ বিষয়ে তীব্র প্রতিবাদ করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি।
এদিকে, ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ করানোর অভিযোগের আরও এক দালালকে গ্রেফতার করেছে হাঁসখালি থানার পুলিশ।









