গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ক্ষমতার লোভেই খুন দুলাল, আক্রমণে শমীক-সুকান্ত 

    ক্ষমতার লোভেই খুন দুলাল, আক্রমণে শমীক-সুকান্ত 

    0
    109
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মালদায় দলের ক্ষমতা পেতে পারে এই আশঙ্কা থেকেই তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলাকে খুন করেছে দলেরই লোকজন। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
    তিনি আরও বলেছেন, ক্ষমতায় লোভেই খুন হতে হয়েছে তৃণমূলের দীর্ঘদিনের সদস্য দুলাল সরকারকে। এই দল আর রাজনৈতিক দল নেই, সমস্ত গুন্ডা-লুঠেরাদের দলে পরিণত হয়েছে তৃণমল কংগ্রেস। রাজ্যে যত ঘটনা ঘটছে, সেখানে সর্বত্র দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসই তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের খুন করছে। আর এই জিনিস আগামীতে বাড়বে। জমির কারবার ও টাকা নিয়ে সমস্যার জেরেই খুন হতে হয়েছে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে। এমনই দাবি করেছেন সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির সভাপতির আরও দাবি, মালদাজুড়ে কোথায় কি ফ্ল্যাট বিক্রি হচ্ছে, কোন জমি কততে বিক্রি হবে তা নিয়ে স্বর্গত দুলাল সরকার, নন্দু, তিওয়ারি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরিদের মধ্যে বিবাদ চলছে।
    পুরোটাই টাকার লড়াই, জমির লড়াই। এই সমস্ত নেতারা জমি বিক্রি, ফ্ল্যাট বিক্রি করে বেআইনিভাবে কোটি কোটি টাকা উপার্জন করেছে নামে ও বেনামে।