
ক দিন আগে, গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। শাস্তি স্বরূপ লা লিগায় আরও দু’ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।
অভিযোগ,ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কির মাথায় ইচ্ছাকৃতভাবে আঘাত করেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস। যার ফলে সরাসরি লাল কার্ড দেখতে হয় তাকে। তবে লা লিগায় নিষিদ্ধ হলেও আগামীকাল মায়োর্কার বিপক্ষে সুপার কাপের সেমিফাইনাল খেলতে কোনো বাধা নেই ভিনির।এমনটাই জানিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।এদিকে ম্যাচের ৭৬ মিনিটে সেই আঘাতের আগে অবশ্য পেছন থেকে ভিনির চুল ধরে টানেন দিমিত্রিয়েভস্কি। সেই উসকানির পর আর মেজাজ ধরে রাখতে পারেননি ভিনি। লাল কার্ড দেখায় রেফারির কাছেও তেড়ে যান তিনি।
সেই সময়ে ১-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ।তার ওপর ১০ জন নিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কার্লো আনচেলত্তির দল।









