গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ফাঁসি চেয়ে মামলার অধিকারই নেই রাজ্যের: হাইকোর্ট

    ফাঁসি চেয়ে মামলার অধিকারই নেই রাজ্যের: হাইকোর্ট

    0
    366
    ছবি সৌজন্যে : কলকাতা হাইকোর্ট

    সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে গিয়ে আবারও ধাক্কা খেয়েছে রাজ্য। বিচারপতি কার্যত ভর্ৎসনা করে বলেছেন এই মামলা করার অধিকারই নেই রাজ্যের।

    মামলা করার অধিকার রয়েছে একমাত্র তদন্তকারী সংস্থা বা সিবিআইয়ের। হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আলাদা আলাদাভাবে মামলা করে রাজ্য ও সিবিআই। আর জি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনে মল অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছিল শিয়ালদহ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে ফাঁসির চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যেহেতু তদন্তের ভারছিল সিবিআইয়ের হাতে, তাই এই মামলা করার অধিকার রয়েছে তাদেরই।

    এই বিষয়ে নির্যাতিতার পরিবারের বক্তব্য ছিল তারা সঞ্জয় রায়ের ফাঁসি চান না। তাই রাজ্যের আবেদন আদলত গ্রহণই করল না।