
আর জি কর মামলায় ধাক্কা সুপ্রিম কোর্টে। নির্যাতিতার মা-বাবার পুনর্তদন্তের আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী মাসের ১৭ তারিখ।
উল্লেখ্য, এর আগে সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা-মা। পুনরায় সিবিআই তদন্তের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন তাঁরা। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন, তাড়াহুড়োর প্রয়োজন নেই। আর জি কর কাণ্ডের তদন্তে সিবিআই চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ রয়েছে। অন্যদিকে নিহত তরুণী চিকিৎসকের পরিবারের দাবি, একা সঞ্জয়ের পক্ষে এই কাণ্ড ঘটানো সম্ভব নয়। আরও কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে। শিয়ালদহ আদলদত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিলে, তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হন।
তাঁদের বক্তব্য, সিবিআইয়ের তদন্তে ত্রুটি রয়েছে। অনেক প্রশ্নের উত্তরও অজানা। প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিন নির্যাতিতার পরিবার। সেখান থেকে তাঁদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে বলা হয়।









