গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মহারাষ্ট্রে গিয়ান-ব্যারে সিনড্রোমে আক্রান্ত ১৬৭, মৃত ৭

    মহারাষ্ট্রে গিয়ান-ব্যারে সিনড্রোমে আক্রান্ত ১৬৭, মৃত ৭

    0
    136
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মহারাষ্ট্রে গিয়ান-ব্যারে সিনড্রোম আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬০। এমনটাই জানিয়েছে সে রাজ্যের স্বাস্থ্য দফতর। জানানো হয়েছে, সব মিলিয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ১৯২জন রোগী ভর্তি রয়েছেন, যাঁদের সকলেরই গিয়ান-ব্যারের অনুরূপ উপসর্গ রয়েছে।
    এঁদের মধ্যে ১৬৭ জনের শরীরে সংক্রমণের প্রমাণ মিলেছে। বাকিদের এখনও শারীরিক পরীক্ষা চলছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রে ইতিমধ্যে স্নায়ুর বিরল এই রোগের বলি হয়েছেন সাত জন। এঁদের সকলেরই শরীরে জিবিএসের উপসর্গ ছিল। গত সপ্তাহেই বাণিজ্যনগরী মুম্বইয়ে ৬৪ বছরের এক বৃদ্ধার দেহে জিবিএসের খোঁজ মিলেছে। জ্বর এবং ডায়রিয়ার মতো উপসর্গ নিয়ে মুম্বইয়ের এক হাসপাতালে এসেছিলেন তিনি। পরে পক্ষাঘাতে আক্রান্ত হন ওই বৃদ্ধা। এ ছাড়া, অন্যান্য আক্রান্তের মধ্যে ৩৯ জন পুণে পুরসভা এলাকার, ২৯ জন পিম্পরি চিঞ্চওয়াড় পুরসভা এলাকার এবং ৯১ জন আশপাশের গ্রামাঞ্চলের। পুণে ছাড়া অন্যান্য জেলা থেকেও আক্রান্তের খোঁজ মিলেছে। এঁদের মধ্যে ২১ জন রোগীর অবস্থা সঙ্কটজনক।
    তাঁদেরকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ৪৮ জন আইসিইউ-তে রয়েছেন। তবে অনেককেই চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে।