গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কেজরিওয়ালের বৈঠকে হাজির পাঞ্জাবের ৯১ আপ বিধায়ক

    কেজরিওয়ালের বৈঠকে হাজির পাঞ্জাবের ৯১ আপ বিধায়ক

    0
    130
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দলবদল কংগ্রেসের সংস্কৃতি, আপ-র নয়। দিল্লিতে আপ বিধায়কদের সঙ্গে বৈঠকের পরে এই দাবি করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান।
    সেই সঙ্গে তাঁর মন্তব্য, পাঞ্জাবের আপ সরকারের কোনও সঙ্কট নেই। মঙ্গলবার আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল-সহ দলের শীর্ষ নেতারা দিল্লির কপূরথালা হাউসে ওই বৈঠকে হাজির ছিলেন। উপস্থিত ছিলেন পাঞ্জাবের ৯৩ জন আপ বিধায়কের মধ্যে ৯১ জন। শনিবার দিল্লির বিধানসভা ভোটে আপের ভরাডুবির পরেই দলের পাঞ্জাব সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। সে রাজ্যের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া দাবি করেছিলেন, ৩০ জন আপ বিধায়কের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে।
    তার পরেই তড়িঘড়ি পাঞ্জাবের বিধায়কদের নিয়ে বৈঠক করেছেন অরবিন্দ কেজরিওয়াল।