গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment বলিউডকে বিদায় জানাচ্ছেন সানি দেওল?

    বলিউডকে বিদায় জানাচ্ছেন সানি দেওল?

    0
    111
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    সানি দেওলের ক্যারিয়ার চার দশকেরও বেশি সময়ের।একটা সময় নিয়মিত পর্দায় দেখা গেলেও এখন অনেকটাই অনিয়মিত।

    মাঝেমধ্যে হাজির হন পর্দায়।বলিউড নিয়ে বেশ হতাশ অভিনেতা,এবার তিনি বলিউড ছাড়তে চান বলে জানিয়েছেন।সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার নতুন ছবি জাট-এর টিজার। আপাতত ছবিটির প্রচার নিয়েই ব্যস্ত তিনি।এই সিনেমার প্রচারে এসে বলিউড নিয়ে মন্তব্য করেছেন সানি দেওল। গত বছর বলিউডের একাধিক বড় বাজেটের ছবি ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। সানির মতে, বলিউড প্রযোজকদের উচিত দক্ষিণী নির্মাতাদের থেকে ছবি তৈরির কৌশল শেখা। এ সময় অভিনেতা বলেছেন, তিনি মুম্বাইয়ের প্রযোজকদের বলবেন, দক্ষিণী প্রযোজকদের থেকে ছবি বানানোর কৌশল শিখতে। তিনি এই ছবির দক্ষিণী প্রযোজকদের সঙ্গে কাজ করে খুবই খুশি।এর সঙ্গে সানি দেওল জানিয়েছেন, প্রযোজকের সঙ্গে পরবর্তী ছবি নিয়েও তিনি একপ্রস্থ কথা বলেছেন।অভিনেতার কথায়, হয়তো আগামী দিনে দক্ষিণে গিয়েই পাকাপাকিভাবে থাকা শুরু করবেন।এদিকে,বলিউডে একের পর এক ছবি কেন সাফল্যের মুখ দেখছে না, এমন প্রশ্নের উত্তরে সানি দেওল বলেছেন, আগে পরিচালকরা গল্প শোনাতেন।সেটা পছন্দ হলে প্রযোজকরা ছবিটি তৈরি করতেন।কিন্তু এখন করপোরেট সংস্কৃতি এসে সব কিছু ঘেঁটে গেছে। এর শিকার হচ্ছেন প্রত্যেকটা পরিচালক।

    ফলে ছবি তৈরির প্রতি সবারই অনীহা জন্ম নিচ্ছে।সানির মতে, যেকোনো ছবির সাফল্য নির্ভর করে তার গল্পের ওপর।