গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment নতুন প্রেমের গুঞ্জন নিয়ে সৃজিত

    নতুন প্রেমের গুঞ্জন নিয়ে সৃজিত

    0
    151
    ছবি সৌজন্যে : এক্স

    পরিচালক সৃজিত মুখার্জি,কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এখন তিনি পুরোপুরি সুস্থ।অসুস্থতা কাটিয়ে উঠতে না উঠতেই নতুন প্রেমের সম্পর্ক নিয়ে খবরের শিরোনাম হয়েছেন সৃজিত। শোনা যাচ্ছে, অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরের সঙ্গে প্রেমে মজেছেন পরিচালক সৃজিত মুখার্জি। 

    সম্প্রতি একটি ফিল্মি পার্টিতে ফ্রেমবন্দি হন সৃজিত-আলেকজান্দ্রা।সেখানে একটি ভিডিওতে দুজনকে দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি নতুন প্রেমে মজেছেন সৃজিত-আলেকজান্দ্রা? তাদের প্রেমচর্চার পেছনে কি সত্যি লুকিয়ে আছে তা পরিষ্কারও করেছেন সৃজিত।তারপর,প্রেমের প্রশ্নে সৃজিত বলেছেন, প্রেম নয়, আলেকজান্দ্রা তাঁর খুবই ভাল বন্ধু। অসম্ভব শিক্ষিত মহিলা। তাঁদের পছন্দের কিছু মিল আছে। তাঁরা দু’জনেই সাপ ভালবাসেন। এটা নিয়ে এর আগে কাজও হয়েছে।অন্যদিকে,আলেকজান্দ্রা ইতিমধ্যে একাধিক বাংলা ছবি এবং সিরিজে অভিনয় করেছেন। তাকে বড়পর্দায় প্রথম দেখা গেছে অংশুমান প্রত্যুষের ওগো বিদেশিনী ছবিতে। ছবিতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছেন আলেকজান্দ্রা। এছাড়াও তাকে দেখা গেছে বাঘা যতীন এবং বাবুসোনা সিনেমায়।

    এদিকে,কিলবিল সোসাইটি’র মুক্তির পর সৃজিত নাকি হাত দেবেন লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে। এরপর,গোয়েন্দা কানাইচরণ-এর কাজ শুরু করবেন পরিচালক সৃজিত। শোনা যাচ্ছে, এই দুই সিনেমাতে দেখা যেতে পারে আলেকজান্দ্রা টেলরকে।