গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata আর জি করকাণ্ডে চতুর্থ স্টেটাস রিপোর্ট সিবিআইয়ের

    আর জি করকাণ্ডে চতুর্থ স্টেটাস রিপোর্ট সিবিআইয়ের

    0
    73
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আর জি করকাণ্ডে চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি তাদের আগের দুই রিপোর্টে যাদের জেরা করা হয়েছে বলে দাবি করেছিল, সেই নথিও দেখতে চেয়েছেন বিচারক।

    যদিও তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে অভয়ার পরিবার। শিয়ালদহ কোর্টে অভয়ার বাবা-মা বলেছেন পুরনো স্টেটাস রিপোর্টে পয়েন্ট ঘুরিয়ে ফিরিয়ে জমা দিয়েছে সিবিআই। আসলে তদন্তের অগ্রগতি কিছুই নেই। টাকা নিয়ে তদন্ত ধামাচাপার চেষ্টা করা হয়েছে। বিক্রি হয়ে গেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে অভয়ার পরিবারের আইনজীবীর প্রশ্ন ঘটনার দিন যে চারজন নিহত চিকিৎসকের সঙ্গে ছিলেন তাদের কেন হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে না।

    সিবিআইয়ের উদ্দেশে শিয়ালদহ কোর্টের বিচারকের মন্তব্য একজন চিকিৎসক নিজের কমক্ষেত্রে খুন হয়ে গেলেন বিষয়টি সংবেদনশীল, গুরুত্বর সঙ্গে দেখা উচিত।