গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ৮৩-তম জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন অমিতাভ বচ্চন

    ৮৩-তম জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন অমিতাভ বচ্চন

    0
    207
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতীয় চলচ্চিত্রের মহাযুদ্ধের রথের ঘোড়া অমিতাভ বচ্চনের ৮৩ বছরের জন্মদিনেও তাঁর বাংলা জলসার সামনে সকাল থেকে ভক্তরা ভিড় করে দাঁড়িয়ে ছিলেন। কারও হাতে ফুল, কারও হাতে শুভেচ্ছাপত্র, কেউ মোবাইল ক্যামেরা চালু করে ঠায় অপেক্ষা করে ছিলেন।
    ভারতীয় সিনেমার অন্যতম সেরা মেগাস্টার অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিন। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ১৯৮৪ সালে যখন তাঁরা দুজনেই প্রথমবারের মতো সংসদের সদস্য হয়েছিলেন, তখন থেকেই অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর স্নেহপূর্ণ সম্পর্ক রয়েছে। অন্যদিকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে শিল্পী সুদর্শন পট্টনায়েক। বালি দিয়ে তৈরি অভিনেতার বিশেষ ভাস্কর্যের চিত্র পোস্ট করে, তাঁকে মহানায়ক বলে সম্বধিত করেছেন শিল্পী সুদর্শন। চলচ্চিত্রের পর্দায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাদি কে মহানায়ক বা শতাব্দীর মহানায়ক হিসেবে, তিনি আজও দর্শকের ভালোবাসায় সমানভাবে সম্মানিত। ১৯৪২ সালের ১১ অক্টোবর, উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি অভিনেতা।
    বাবা ছিলেন খ্যাতিমান হিন্দি কবি হরিবংশ রাই বচ্চন, মা তেজি বচ্চন। ১৯৬৯ সালে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের ভুবন শোম ছবিতে কণ্ঠস্বর বর্ণনাকারী হিসেবে তাঁর চলচ্চিত্র যাত্রা শুরু হয়। এরপর ১৯৭০ এর দশকের গোড়ায় আনন্দ, জঞ্জির, রোটি কাপড়া অউর মকান এই সব ছবির মাধ্যমে জনপ্রিয়তা পান। অ্যাংরি ইয়ং ম্যান ইমেজে বলিউডে তৈরি করেন নতুন ধারা।