গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata ওড়িশাতেও হয়েছে, এখানে ফায়দার চেষ্টা বিজেপির – শশী

    ওড়িশাতেও হয়েছে, এখানে ফায়দার চেষ্টা বিজেপির – শশী

    0
    50
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিজেপি শাসিত ওড়িশাতেও ছাত্রী ধর্ষণ, আত্মহত্যার ঘটনা ঘটেছে। কিন্তু দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের মধ্যেও রাজনৈতিক ফায়দা তুলতে নেমে পড়েছে বিজেপি।
    আক্রমণ করেছেন মন্ত্রী শশী পাঁজা। তাঁর কথায় অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নেমেছে। নির্যাতিতার বাবা মা পুলিশের তদন্তে আস্থা প্রকাশ করেছেন। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু তারপরেও বিজেপি রাজনৈতিক মন্তব্য করছে। ওড়িশায় বিজেপি সরকার। ওখানেও ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। সেই ছাত্রী পরে গায়ে আগুন দেয়। যেটা কাম্য নয়।
    কলেজ ক্যাম্পাসের বাইরে খেতে গিয়ে গণধর্ষিতা হয়েছে ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ডাক্তারি ছাত্রী। আর জি কর কাণ্ডের পর দুর্গাপুরের এই ঘটনায় শোরগোল পড়েছে।