গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ওড়িশায় ধর্ষিতা ভিনরাজ্যের কিশোরী! 

    ওড়িশায় ধর্ষিতা ভিনরাজ্যের কিশোরী! 

    0
    74
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ওড়িশায় ভিনরাজ্যের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুবনেশ্বরের রাস্তায় প্রায় অচৈতন্য হয়ে পড়েছিল ওই কিশোরী। তার পর নিজেই কোনও রকমে উঠে হাসপাতালে যায় বলে খবর।
    ওড়িশার স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কিশোরীর বয়স আনুমানিক ১৭ বছর। সে বিহারের বাসিন্দা। ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছে। শুক্রবার গভীর রাতে সে যখন হাসপাতালে পৌঁছোয়, তার শরীরে একাধিক ক্ষত ছিল। অর্ধচেতন অবস্থায় ছিল কিশোরী। অনেক রক্তপাতও হয়েছে। হাসপাতাল থেকে কিশোরীর অবস্থা দেখে পুলিশে খবর দেওয়া হয়। সে শুধু তদন্তকারীদের জানাতে পেরেছে সে বিহারের বাসিন্দা।
    আর কোনও তথ্য নিশ্চিত করতে পারেনি। চিকিৎসকেরা জানিয়েছেন, কিশোরীর মানসিক অবস্থাও উদ্বেগের। সে অত্যন্ত আতঙ্কিত। তবে তদন্তকারীদের সন্দেহ, কিছু তথ্য গোপনের চেষ্টা করছে কিশোরী। তার যৌন নিগ্রহ যে হয়েছে, মেডিক্যাল রিপোর্ট থেকে তা স্পষ্ট।  পুলিশ আপাতত স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।