গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National জুবিন মৃত্যুতে আপত্তিকর পোস্ট, অসমে ধৃত যুবক

    জুবিন মৃত্যুতে আপত্তিকর পোস্ট, অসমে ধৃত যুবক

    0
    109
    ছবি সৌজন্যে : এক্স
    প্রখ্যাত অসমীয়া গায়ক জুবিন গর্গ-র মৃত্যু সম্পর্কিত সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত ভিডিও পোস্ট করার জন্য এক যুবককে গ্রেফতার করা করেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স -এ একটি পোস্টে বিষয়টি জানিয়েছেন।
    তিনি লিখেছেন যে, অভিযুক্ত, জুরিয়া থানার তেলিয়া বেবেজিয়ার মৃত রওসৎ উদ্দিনের ২৭ বছর বয়সী ছেলে মহম্মদ ইনজামুল হককে এসকে আহমেদ নামে ফেসবুকে একটি সম্পাদিত ভিডিও আপলোড করার জন্য গ্রেফতার করা হয়েছে।
    তাঁর পোস্টে উস্কানিমূলক বিষয়বস্তু ছিল। গ্রেফতারের পর অভিযুক্ত নিজেই ভিডিওটি আপলোড করার কথা স্বীকার করেছেন। হেমন্ত বিশ্বশর্মা আরও বলেছেন, অভিযুক্ত যুবক একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে আসল ক্লিপটি পেয়েছেন, তারপরে পোস্ট করার আগে সেটি সম্পাদনার মাধ্যমে কিছু উস্কানিমূলক মন্তব্য যোগ করেছেন।